দিল্লিতে স্থগিত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৩৬ এএম

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে শেষ মুহূর্তে দিল্লি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি দায়িত্বশীল গতকাল বৃহস্পতিবার দিল্লিতে রিয়াজ হামিদুল্লাহ ছাড়াও আরও পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের পরিচয়পত্র পেশের কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের পক্ষ থেকে পুরো আনুষ্ঠানিকতা স্থগিতের সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত করার জন্য অ্যাগ্রিমো পাঠায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত সরকার তা গ্রহণ করে। এরপর ৭ এপ্রিল তিনি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

রিয়াজ হামিদুল্লাহ একজন অভিজ্ঞ কূটনীতিক। এর আগে তিনি  নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘে নিউ ইয়র্ক ও দিল্লিতে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করার পাশাপাশি কাঠমা-ুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার কূটনৈতিক কর্মজীবনের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত