আবেগঘন কণ্ঠে রোহিত বললেন- ‘আমি খেলতে চেয়েছিলাম’

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৪৫ এএম

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপর গত শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রোহিত। বাবা-মা থেকে শুরু করে ক্যারিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তার পাশে ছিলেন স্ত্রী রিতিকা সাজদেহ।

রোহিত বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি আজ এমন কিছুর সাক্ষী হব। ছোটবেলা থেকেই আমি মুম্বাইয়ের হয়ে খেলতে চাইতাম, ভারতের হয়ে খেলতে চাইতাম। চেয়েছিলাম খেলাটির সেরাদের একজন হয়ে উঠতে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না…. এখনও আমি খেলে যাচ্ছি। আমি এখানে (ওয়াংখেড়ে স্টেডিয়ামে) মুম্বাইয়ের হয়ে যখন খেলব, তখন আমার নামে একটা স্ট্যান্ড থাকবে। কী দারুণ হবে ব্যাপারটা! আন্তর্জাতিক ম্যাচ হলে আরও অসাধারণ হবে।’

রোহিত শর্মা এখন ওয়ানডে খেলে যাচ্ছেন। মুম্বাইয়ের বিখ্যাত মাঠটিতে তার ওয়ানডে খেলার ইচ্ছা যে আছে, সেটা তার কথাতেই পরিস্কার। রোজিক আরও বলেন, ‘আজ যা ঘটেছে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি অনেক মাইলফলক অর্জন করতে পারেন, কিন্তু এটা (স্ট্যান্ডের নামকরণ) সত্যিই বিশেষ কিছু। কারণ, ওয়াংখেড়ে একটি আইকনিক স্টেডিয়াম এবং অসাধারণ সব স্মৃতি আছে এই স্টেডিয়ামে। দিনটিকে বিশেষ করে তোলার জন্য পাওয়ার সাহেব (শরদ পাওয়ার) এবং দেবেন্দ্র ফরড়নবিশকে বিশেষ ধন্যবাদ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত