শারজা থেকে দিল্লি, ২০ ঘণ্টার মধ্যে আইপিএল খেলতে নামলেন মোস্তাফিজ

আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:২৯ পিএম

আইপিএলে লিগ পর্বে বাকি ম্যাচের জন্য বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে ফিজকে দলে নেয় তারা। গতকাল শারজায় আরব আমিরাতের বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার পর দিল্লি যান মোস্তাফিজ।

আজ দিল্লি ও গুজরাট টাইটান্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। এরই মধ্যে হয়েছে টসও। দিল্লির একাদশে আছেন মোস্তাফিজ। টস হেরে আগে ব্যাট করবে দিল্লি ক্যাপিটালস।

শারজায় বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার প্রায় ২০ ঘণ্টার মধ্যেই আইপিএলে খেলতে নামছেন মোস্তাফিজ। কাটার মাস্টার খ্যাত ফিজ এর আগেও দিল্লির হয়ে আইপিএলে খেলেছেন। এছাড়া চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদের হয়েও আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত