কালচারাল হেরিটেজ হিসেবে চট্টগ্রামের ‘জব্বারের বলীখেলা’ ও ‘কর্ণফুলীর সাম্পান বাইচ’ সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারভুক্ত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেছেন, সারা দেশে এ ধরনের উৎসবের তালিকা তৈরির কাজ হচ্ছে। তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢকবে এবং ঢাকা থেকে আমরা এই কাজগুলোকে ফ্যাসিলিটিজ করার চেষ্টা করব। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে পূণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আগামী বছর থেকে জব্বারের বলীখেলা ও কর্ণফুলীর সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, এটা মানুষেরই আয়োজন, স্থানীয় পর্যায়ে হচ্ছে। সরকারের সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি। কোনো স্বীকৃতিও তারা চায়নি। তারা তাদের কাজ করছে। কিন্তু ‘রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের করা গুরুত্বপূর্ণ কাজগুলো পৃথিবীর কাছে তুলে ধরা।
