ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভিসি ড. ফরিদ আহমদ সোবহানী

আপডেট : ২৫ মে ২০২৫, ০৭:৩৯ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তিনি এ পদে নিয়োগ পান। যোগদানের দিন ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অধ্যাপক ড. সোবহানীকে একটি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. শামসুল হুদা, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উপদেষ্টা, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক ড. সোবহানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা কেন্দ্রের (সিআইএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত