ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও তিতাস গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক প্রয়াত প্রকৌশলী শফিকুল ইসলাম খানের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর রমনায় ডুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র অ্যাসোসিয়েশন (ডেজা)।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইহ্নটিটিউশন, বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ।
স্মরণসভায় শফিকুলের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় সমবেদনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেজা’র সাধারণ সম্পাদক ও আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ টি এম তানবীর-উল-হাসান তমাল, ভাইস প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রকৌশলী কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী আবু মো. সাজ্জাদ, প্রকৌশলী শাহিদুর রহমান অপু, প্রকৌশলী সাইদুর রহমান, প্রকৌশলী আইনুল কবীর, হারুন আল রশীদ, প্রকৌশলী এম এ কাদেও, প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম, প্রকৌশলী মহব্বত হোসেন, প্রকৌশলী কামরুল হাসান সাইফুল প্রমুখ।
