সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্র্যান্ড প্যালেস হোটেলের মধ্যে চুক্তি 

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:১৮ পিএম

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা- এর মধ্যে ২৮ মে ২০২৫ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা- এর বিভিন্ন সেবায় ১০%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এর জেনারেল ম্যানেজার জনাব মশিউর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত