ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য শুরু হওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভুইয়া, তপু বর্মনরা। আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে টিম ম্যানেজার আমের হোসেনের কাছে রিপোর্ট করেন ফুটবলাররা। ২৬ সদস্যের ঘোষিত দলের ২৪ জনই যোগ দিয়েছেন ক্যাম্পে। বাকি রয়েছেন শুধু হামজা চৌধুরী ও শমিত সোম।
হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘বড় দুটি ম্যাচকে সামনে রেখে দল একইসঙ্গে উদ্বুদ্ধ ও রোমাঞ্চিত। সকালে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে অনুশীলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আশা করি কোনো সমস্যা হবে না।’
আগামীকাল বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামের প্রথম অনুশীলনে মাঠে নামবে জাতীয় দল। এদিনই দেশের আসার কথা রয়েছে ভুটান জাতীয় দলের। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন জামাল-হামজারা।
মেহেদীর জায়গায় মেহেদীকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দায়িত্ব নিয়েই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মুখ খুললেন বুলবুল