হাইকোর্ট মাজার এলাকায় মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:৪৬ পিএম

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন মাজার এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা আলম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মারামারি করে আহত হয়েছিলেন বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে কয়েকজন ব্যক্তি ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সেখানে মারা যান।

তিনি জানান, নিহতের নাম আলম আর তার বাড়ি ভোলায় বলে জানা গেছে। সে মাদকাসক্ত ছিল। কীভাবে এবং কারা তাকে মারধর করেছিল তা তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত