বড়াইগ্রামে ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:১১ এএম

বড়াইগ্রামে চাহিদামতো যৌতুক দিতে না পারায় স্ত্রীকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে ইমরান হোসেন কালু নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত স্ত্রী মরিয়ম বেগম আদালতে মামলা করেছেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ জানুয়ারি উপজেলার জোনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইমরান হোসেন কালুর সঙ্গে একই ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে সৌদি প্রবাসী মরিয়ম বেগমের বিয়ে হয়। বিয়ের পর প্রবাস থেকে আনা নগদ ২ লাখ টাকা কালু কৌশলে হাতিয়ে নেন। পরে আরও ১ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। মরিয়মের ওপর নির্যাতনের একপর্যায়ে ২০২৪ সালের ২৭ নভেম্বর মরিয়ম বেগম কালুর বিরুদ্ধে আদালতে মামলা করেন। কালু কৌশলে তার স্ত্রীকে দিয়ে মামলা প্রত্যাহার করিয়ে আবার নির্যাতন শুরু করেন। বাধ্য হয়ে গত ২৬ মে মরিয়ম পুনরায় আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ইউপি সদস্য ইমরান হোসেন কালু বলেন, ‘আমার কোনো দোষ থাকলে সেটা আদালতে প্রমাণ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত