দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ইসিকে কঠোর হতে হবে

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৩৪ এএম

বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার রাজধানীর বাংলা মোটর দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এ জন্য নির্বাচন কমিশনকে কঠোর  নীতিমালা প্রণয়ন করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘আর্থিক সত্যতা রাজনৈতিক দলগুলো প্রকাশ করে না। বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না।’ নির্বাচন কমিশনকে জানাবেন’-এমনটা উল্লেখ করে নাহিদ বলেন, ‘এ মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাব। তখন আমরা দলের সব হিসেব জমা দেব। কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।’

এ সময় এনসিপির নাম নিয়ে চাঁদাবাজির চেষ্টা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপির সেনাকর্মী বা কাউকে টাকা দেবেন না। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দেবেন না।’

অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপি ক্রাউড ফান্ডিং মডেল গ্রহণ করেছে। ফড়হধঃব.হপঢ়নফ.ড়ৎম এই ওয়েবসাইটটির মধ্যে দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দিয়ে নাগরিক পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত