১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল এই লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) অথবা সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজর ২০৯ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত