গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭০, মৃত বেড়ে ৫৪৬৭৭

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৬৭৭ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮৯ জন আহত ব্যক্তিকে গাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে মোট আহত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৩০ জন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত