মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম শাকিল সরকার (২৫)। তিনি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সালাউদ্দিন সরকারের ছেলে।
ঘটনায় আহত শাকিল সরকারের বড় ভাই সাকিব সরকার বলেন, আমার ভাই শাকিল একজন আনসার সদস্য। বিভিন্ন বিষয় নিয়ে আমার ভাইয়ের ওপর স্থানীয় হৃদয় বাগ ও তার লোকজন ক্ষিপ্ত ছিল। তাদের ধারণা আমার ভাই তাদের প্রতিপক্ষ লালু-সৈকত গ্রুপের লোক। এই ঘটনার জের আমার ভাই ভবেরচর যাওয়ার পথে হোগলাকান্দি গ্রামের রাস্তায় তারা আমার ভাইয়ের গতিরোধ করে। এ সময় হৃদয় বাগ ও অজ্ঞাত ১০/১২ জন তাকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছি।
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত হৃদয় বাগ মুঠোফোনে জানান,আমি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ, পা ভাঙা। এখন যদি কেউ বলে আমি মোটরসাইকেল পুড়িয়েছি, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
বিষয়টি সম্পর্কে আমিরুল ইসলাম মেম্বার বলেন, একটি মামলার কাজে আমরা মুন্সীগঞ্জে রয়েছি। হৃদয় বাগ অসুস্থ, তার পায়ে সমস্যা। সে ঠিকমতো হাঁটতে না পারায় বর্তমানে বাড়িতে অবস্থান করছে। সে এ কাজ করছে সেটা আমি বিশ্বাস করি না।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নীলক্ষেতে হোস্টেল থেকে নারী ব্যাংকারের মরদেহ উদ্ধার
‘চূড়ান্ত সমাধান ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন’