নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে গত সোমবার খুলনা থানায় হওয়া একটি ভাঙচুর ও নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে ছাত্র-জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক খুলনা ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। বিষয়টি টের পেয়ে ছাত্র-জনতা ইউনাইটেড ক্লাবের সামনে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষে বাইরে বের হলে তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
