বিদেশে বাংলাদেশি নিয়োগে উপদেষ্টাদের নিয়ে কমিটি

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:০২ এএম

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ড. আসিফ নজরুলকে প্রধান করে ১১ সদস্যের এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, ড. আসিফ নজরুল,  প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা; মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা;  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা;  আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা; ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার ও যুব বিষয়ক উপদেষ্টা; এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা; শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা;  শেখ বশিরউদ্দীন, বিমান ও পর্যটন উপদেষ্টা; মোস্তফা সরয়ার ফারুকী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

কমিটিকে সহায়তা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, শ্রম, স্বরাষ্ট্র, নারী ও শিশু, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটনসহ অন্তত ১৫টি সংস্থার সচিবরা।

বিদেশে জনশক্তি নিয়োগ কার্যক্রমের সমন্বয়, বর্তমান শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন বাজার অন্বেষণে দিকনির্দেশনা, অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন ও নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পথ সুগম করা। দক্ষতা উন্নয়ন, বৈধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন  ও অভিবাসী শ্রমিকদের সামগ্রিক কল্যাণে নীতিগত সুপারিশ প্রদান করাই হবে এই কমিটির লক্ষ্য।

কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করারও এখতিয়ার রাখবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ এপ্রিল জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন করে এই উপদেষ্টা কমিটি গঠন করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত