উজিরপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:১৯ পিএম

বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরের পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোডে একটি বসত বাড়ি থেকে আলেয়া বেগম (৬০)
নামে এক বিধবা নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে ২ দিন আগে ওই নারীকে গলায় গামছা ও ওরনা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের আগে তাকে ধর্ষণ করা হয়। রহৎস্যজনক এ হত্যাকান্ড নিয়ে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল সেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাড়ি পাশ দিয়ে হাটা চলা করার সময় দুর্গন্ধ পেয়ে বাসার জানালা দিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ ফ্লোরে পরে আছে। এ সময় তারা পুলিশে খবর দিলে উজিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ওই নারী একাই বাসায় থাকতেন। তার ছেলে মাহতাব ঢাকায় থাকেন। ২ মেয়ে বিবাহিত শ্বশুর বাড়িতে থাকার কারনে
তিনি বাসায় একা ছিলেন।

নিহত আলোয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোড়ের বাসিন্দা রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানান, তিনি বৃহস্পতিবার সকালে আলেয়াকে খুজতে গিয়ে দেখতে পান তার ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে ফ্লোরে উলঙ্গ অবস্থায় তার মরাদেহ পরে আছে। এ সময় তিনি ডাকচিৎকার দিয়ে লোকজন জড়ো করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

উজিরপুর ও বানারীপাড়া সার্কেল এএসপি একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকান্ডর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহৎস্যজনক হত্যাকান্ডের ক্লু উৎঘটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই আপরাধীদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত