কিশোরগঞ্জের ভৈরবে নদীতে ডুবে জুম্মান মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জুম্মান উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা পূর্বপাড়া গ্রামের আমান উল্লাহ মিয়ার একমাত্র ছেলে। তিনি গত ৩ মাস আগে গোছামারা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগ থেকে কোরআনে হাফেজ হয়ে পাগড়ি গ্রহণ করেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জুম্মান তার বন্ধুদের সঙ্গে গ্রামের কোদালকাটি নদীর স্টীলব্রিজে গোসল করতে যায়। সেখানে গিয়ে সে অন্যান্যদের সঙ্গে ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পড়ে। সকলে সাতরে তীরে উঠলেও জুম্মান উঠতে পারিনি। বিষয়টি টের পেয়ে বন্ধুরা স্থানীয়দের জানায়।
খবর পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ নদীতে জুম্মানের অনুসন্ধান করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব নদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা অনুসন্ধান চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের ৩শ গজ দূর থেকে জুম্মানের মরদেহ উদ্ধার করেন।
বিশ্ব শরণার্থী দিবস আজঃ বাড়ছে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা