স্থানীয় সময় আজ শুক্রবার ইরানের কোম শহরকে কেন্দ্র করে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। মুহূর্তেই ঘরবাড়ি কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি সংস্থাগুলো মাঠে কাজ শুরু করেছে। ইতোমধ্যে কোম শহর ও আশপাশের এলাকায় অবকাঠামোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ইরানে প্রায়ই মাঝারি ও বড় মাত্রার কম্পন অনুভূত হয়। ফলে এমন পরিস্থিতিতে জনগণ ও প্রশাসন উভয়ই সচেতন থাকে।
নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪