ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় এলাকার নওশের আলীর ঘরের ভিতর থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ধারা ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ মামলা রজু হয়েছে। মামলা নং ৩২।
