কাতারের ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:১৭ পিএম

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে।

কারণ হিসেবে ‘ব্যাপক সতর্কতা’ অবলম্বনের কথা বলা হয়েছে। অন্য আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করা উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি।

তিনি বলেন, ‘কাতারে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার সুপারিশ করছে সরকার।’

পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আপডেটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করে একই কাজ করতে বলার ফলে এই নির্দেশিকা এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত