কারমাইকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৪ এএম

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা নতুন অ্যাকাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ২১ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করছেন।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু ১০ মাসেও কোনো সমাধান মেলেনি।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত