টাঙ্গাইলে ৩ মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৬ এএম

টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রবিবার রাতে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীরা হচ্ছে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)। মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, ভোর রাত ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হয়, তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত