গাজীপুরের শ্রীপুরে বরমী-মাওনা আঞ্চলিক সড়কে ডাকাতির সময় ডাকাতের এলোপাতাড়ি কোপে নিহত অটোরিকশা চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি।
গতকাল দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে বিএনপির পক্ষ থেকে ডাকাতের হামলায় নিহত অটোচালক আবুল কালামের পরিবারের ৮ সদস্যের খোঁজখবর নেওয়া হয়। এ সময় ওই পরিবারকে যাবতীয় আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জেলাভিত্তিক নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা সহায়তা সেলের প্রধান গাজীপুর জেলার প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই অসহায় পরিবারে কাছে সহায়তা পৌঁছানো ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
