মোটরসাইকেলের ট্যাংকিতে মাদক, জামাই- শাশুড়ি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকসহ জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার চার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বারী
উপজেলায়। সম্পর্কে তারা সম্পর্কে জামাই শাশুড়ি। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জামাই-শাশুড়ি মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পথে আটকিয়ে তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাংকির নিচে লুকিয়ে রাখা চার কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাদের
গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত