জুলাইয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, সব ম্যাচ মিরপুরে

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা ছিলো আগেই। এবার সেই সফরের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই দেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। এর পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে ওই সিরিজ হারের শোধ নেওয়ার পালা লিটন দাসদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত