সাতক্ষীরায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:১৩ পিএম

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইলস মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ-ওসি শামিনুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইলস মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদকে নাশকতার মামলায় রাত ১২টার দিকে শহরের সুলতানপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেখ হারুন অর রশিদের ছোট মেয়ে শেখ নুরজাহান রশিদ তৃষা সাংবাদিকদের জানান, বিগত রাত ১২টার দিকে সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের উপস্থিতিতে আব্বুকে তুলে নিয়ে যায়। আব্বুর নামে কোন মামলা ছিল না। তিনি সুন্দরবন টেক্সটাইলস মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক। শ্রমিক নেতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে ছিলেন সক্রিয়। তিনি কখনও পালাননি। তার হার্টের অপারেশন দুইবার করা হয়েছে। তিনি ৫ বছর যাবত নানান রোগে আক্রান্ত। তিনি লাঠি ছাড়া স্বাভাবিক চলাচল করতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত