সাতক্ষীরা প্রেস ক্লাবে সাধারণ সভা করতে গিয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সংগঠিত হামলায় একপক্ষের সভাপতি আবুল কাশেমসহ সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাসহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ও প্রেস ক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান, রেজাউল ইসলাম বাবলুসহ ৩০ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
বাংলা ভিশন ও বাসসের সাংবাদিক একইসঙ্গে একপক্ষের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অগঠনতান্ত্রিক ও অবৈধ উপায়ে প্রেস ক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়।
হামলার ব্যাপারে আরেক কমিটির সভাপতি আবু সাঈদের কাছে হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ফোন বারবার কেটে দেন তিনি।
হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও উপস্থিত রয়েছে। ঘটনাটি অনাকাংখিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
শিবালয়ে যৌথ অভিযোনে ৭০০ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার 