জামালপুরে ট্রাক চাপায় নারী নিহত

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি রেখেই পালিয়ে যায় চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিনের যদুরচর এলাকায় অজ্ঞাত এক নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

ওই নারী দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘুরাফেরা করছিলেন। সবাই তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবেই চিনতেন। তার বাড়ি কোথায় সেটা কেউ বলতে পারছেন না।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত