ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যে বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান ও একই গ্রামের আ. মান্নানের ছেলে মো. মুন্না।
বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।
