আসন্ন সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে।
বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে, এবার হবে আইটি সাপোর্টেড এবং আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
সানাউল্লাহ আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তিন সপ্তাহ প্রচারের ব্যবস্থা করা হবে। ভোটাররা অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন।
এ সময় তিনি বলেন, একটা প্রস্তাব আছে সঙ্গে সঙ্গেই ব্যালট প্রিন্ট করা হবে, আরেকটা প্রস্তাব হচ্ছে ব্ল্যাংক ব্যালট, সেখানে প্রার্থীর নাম লিখে ভোটার পাঠিয়ে দেবে। আমরা যদি মার্কা ব্যালটে ছাপিয়ে দুই মাস আগে ব্যালট পাঠাই যাতে মার্কায় ভোট দিয়ে দেয়। এসব প্রস্তাব আছে। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্রকল্প হবে। আমরা ট্রায়াল প্রসেসে যেতে পারব।
দেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান