নোয়াখালীতে পানি কমছে, ঘরে ফিরছে মানুষ

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম

টানা বৃষ্টিতে নোয়াখালীর ৫ উপজেলায় সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। গত দুই দিন বৃষ্টি না হওয়ায় বিভিন্ন এলাকার পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া বিভিন্ন স্থানে সেনিটেশন সমস্যা দেখা দিয়েছে।

আগামীকাল থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পানি কমায় আশ্রয়কেন্দ্রের মানুষগুলো ঘরে ফিরতে শুরু করেছে।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেনগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ সময় বিভিন্ন এলাকা ঘুরে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ও জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জামায়াত নেতা নাসিমুল গণি ও ব্যবসায়ী নেতা আব্দুল্লাহ আল বাকী খাল সংস্কার কার্যক্রম কার্যক্রম তদারকি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত