ট্রেজারার পদে নিয়োগ পেলেন  ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩০ এএম

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আরিফুল ইসলাম। সম্প্রতি তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

ব্র্যাক ইউনিভার্সিটির পাশাপাশি আরিফুল ইসলাম দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরিফুল ইসলাম তার দীর্ঘ ২৩ বছরের করপোরেট ক্যারিয়ারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) গ্রুপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কর্মরত ছিলেন। তিনি তসরিফা ইন্ডাস্ট্রিজের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত