২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.০৭ বিলিয়ন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক ডলার ১২১ টাকা হিসাবে এই রেমিট্যান্সের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ৯৪.৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার তা বেড়ে ১০৭.১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১২.৩ মিলিয়ন ডলার (প্রায় ১,৫০০ কোটি টাকা) বেশি।
সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্সের প্রবাহ ছিল ঊর্ধ্বমুখী। জুন মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২.৮২ বিলিয়ন ডলার (প্রায় ৩৪,৪০৪ কোটি টাকা) পাঠিয়েছেন, যা একক মাসের হিসাবে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে মে মাসে ২.৯৭ বিলিয়ন ডলার (দ্বিতীয় সর্বোচ্চ) এবং মার্চ মাসে ৩.২৯ বিলিয়ন ডলার (সর্বোচ্চ) রেমিট্যান্স এসেছিল।
২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ২৬.৮% বেশি। ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।
মধ্যরাতে ভাঙা হলো ‘প্রজন্ম চত্বর’
ড্রাইডকের পরিচালনায় বেড়েছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং