ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম

বগুড়ার শাজাহানপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. বাবলা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে ঘাস কাটার সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক বাবলা ঘাস কাটার জন্য রামচন্দ্রপুর গ্রামের জমিতে যান। ঘাস কাটার সময় বেলা ১২টার দিকে ওই স্থানে বজ্রপাতে গুরুতর আহত হয় হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত