আ.লীগের রাজনৈতিক তৎপরতা দেখলে ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর পরেও যদি কোনোরকম রাজনৈতিক তৎপরতা দেখায়, তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল বুধবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

আইন উপদেষ্টা আরও বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি মবের বিরুদ্ধে আমাদের অবস্থান।  আমরা যে পুলিশ নিয়ে কাজ শুরু করছি, সে পুলিশ আওয়ামী লীগ সরকার পনেরো বছর নিজের লোক নিয়োগ দিয়েছেন। এখন সে পুলিশ আমাদের হান্ড্রেট পার্সেন্ট সাপোর্ট করবে না। আমরা গোপালগঞ্জের বিষয়টি তদন্ত করছি। প্রশাসনিক গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ দিয়েছে। আমরা দেশটাকে গড়তে চাই। কারণ শেখ হাসিনা দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন। এখন আমাদের ধ্বংসস্তূপের মধ্যে আস্তে আস্তে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি, সবার কথামতো আরও বেশি দায়িত্ব অনুভব করে সবকিছু স্বাভাবিক করতে।

এ সময়ে অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জান ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, জেলা এনসিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত