নকলায় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত 

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম

শেরপুরের নকলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় নকলা উপজেলা পৌর প্রশাসকের সভাপতিত্বে উপজেলার হল মোড় থেকে ডেঙ্গু মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্কাউটের সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় পৌর প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পরিষদের কর্মকর্তারা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম ময়লা-আবর্জনা যত্র তত্র না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের জন্য ব্যাপক প্রচার প্রসারণার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌরবাসীকে সচেতন করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত