খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। খুলনা নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে একটি হোটেলে মদ পান করেন তারা।

মৃতরা হলেন, নগরীর বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭) ও শেখ তোতা (৬০)।

৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।

পুলিশ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রেক্টিফাইট স্পিরিট (হাতে তৈরি মদ) জাতীয় অ্যালকোহল পান করে ওই ৬ জন। ওই মদের সঙ্গে যুক্ত করা হয় চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তারা পেটে ব্যথার কথা বলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। বিষয়টি মৃত ব্যক্তিদের পরিবার থেকে গোপন রাখা হয়। গতকাল শনিবার সন্ধ্যার পর ৪ জনের মৃত্যুর ঘটনা জানাজানি হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত কিংবা বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে কি না এটা ময়নাতদন্ত শেষে জানা যাবে। নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত