পাঁচ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা, আসামি ১২

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:০২ এএম

কুমিল্লার মুরাদনগরে পাঁচ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী জুবায়ের ও তার লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণপাড়ায় এ মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতেই শিক্ষার্থী শিহাব আহমেদ বাদী হয়ে কাজী জুবায়েরকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেনকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নাঈম ও আবু বক্কর নামের দুই কিশোর মারধর করে। পরে রাত ৯টার দিকে মারধরের শিকার ওই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে দ্বাদশ শ্রেণির শিহাব আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী জুবায়েরের কাছে গিয়ে মারধরের কারণ জানতে চায়। এ সময় কাজী জুবায়েরসহ তার সঙ্গে থাকা লোকজন মারধর ঘটনার কোনো সমাধান না দিয়ে, উল্টো শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়।

এদিকে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী জুবায়ের শিক্ষার্থীদের মারধরের অভিযোগটি অস্বীকার করে বলেন, মূলত এলাকার ছোট ভাইদের সাথে তাদের কথা কাটাকাটি হয়েছে। তার সূত্র ধরে আওয়ামী লীগের সময় যারা রাজত্ব করছে, যারা আমাদের ওপর জুলুম অত্যাচার করেছে, সেই সন্ত্রাসী মাহি (শিহাব আহমেদ) এবং ইকরাম তাদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত