নেত্রকোনায় নিখোঁজের ৫ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:৩৮ এএম

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের পাঁচ দিন পর কেনু মিয়া (৫৪) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কেনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেনু মিয়ার স্ত্রী-সন্তানরা ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে থেকে অন্যের জমি বর্গাচাষ করতেন। হাওরের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে গত ১৬ জুলাই বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে আর বাড়ি ফেরেননি।

গতকাল দুপুরে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গেলে কেনু মিয়ার গলা মরদেহ তার বর্গা নেওয়া জমিতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত