জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মোশারফ হোসেন (৩০) ও জদু মিয়া (৫০) নামে দুই রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন ওই এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। জদু মিয়া একই এলাকার মৃত জোনাব মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং পেশায় রাজমিস্ত্রির ছিলেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রইস উদ্দিন সাংবাদিকদের জানান, মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে জদু মিয়ার জ্ঞান হারিয়ে যায়। এ সময় মোশারফ হোসেন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সেপটিক ট্যাংকের গ্যাসের কারনে এ মৃত্যু হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
স্লেজিং ইচ্ছে করে করবে না, আবার ভারতকে ছেড়েও দেবে না ইংল্যান্ড
বাবার করা প্রথম বলেই ছক্কা