জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ বুধবার (২৩ জুলাই) থেকে বুধবার (৩০ জুলাই) পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করা যাবে বৃহস্পতিবার (৩১ জুলাই) পর্যন্ত। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ৩ আগস্ট (রবিবার) থেকে ৪ আগস্ট (সোমবার) পর্যন্ত।
উল্লেখ্য, ১৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বকাপ জয়ী ও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ৯ বছরের সংসার ভেঙে গেলো