লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত -১

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

লক্ষ্মীপুরে পিকআপ- ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন নামে একজন নিহত হয়েছেন। ও তছলিম উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার বিকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে। এ ঘটনায় তছলিম উদ্দিন নামে একযাত্রী গুরুতর আহত হয়েছেন। 

পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাটগামী একটি পিক-আপ গাড়ি অটোরিকশাটির মুখোমুখি হয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় তছলিম উদ্দিন নামে একযাত্রী গুরুতর আহত হয়েছেন।  তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলমান বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত