ভারতের ফুটবলার তুললেন বাংলাদেশের নাম এমনকি নিজ দেশের নামও

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

সিডনির সিডনির অপেরা হাউজের উজ্জ্বল আলোয় এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর ফাইনাল ড্র অনুষ্ঠানে ভারতীয় ফুটবলার সঙ্গিতা বাসফোর হয়ে উঠলেন দক্ষিণ এশিয়ার গর্বিত প্রতিনিধি। ভারতের জাতীয় নারী দলের অভিজ্ঞ মিডফিল্ডার এই ড্র অনুষ্ঠানে সহকারী ড্র কনডাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 

এই ড্র অনুষ্ঠানে সঙ্গিতা একে একে তোলেন বাংলাদেশের নাম। এরপর নিজ দেশ ভারতের নাম। এমনকি ভারতের গ্রুপের প্রতিপক্ষ চাইনিজ তাইপের নামও ওঠে সঙ্গিতা বাসফোরের হাত দিয়ে। 

ড্র অনুষ্ঠানে সঙ্গিতার পাশাপাশি আরও দু’জন সাবেক ও বর্তমান ফুটবলার সহ-ড্র কনডাক্টর হিসেবে উপস্থিত ছিলেন: অস্ট্রেলিয়া নারী দলের অভিজ্ঞ মিডফিল্ডার টামেকা ইয়ালোপ, দক্ষিণ কোরিয়ার জিয়োন ইউ-গিয়ঙ। 

অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপের ড্রয়ে যোগ দিতে অংশগ্রহণকারী দেশের অধিনায়ক, কোচ  কিংবা দেশের অফিসিয়ালসরা অংশ নিয়েছেন। আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের কোচ ও অধিনায়ককে। কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে কেউ যাননি। 

অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন সোমবার। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি উপস্থিত ছিল। বাংলাদেশের ছাড়াও জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন ফটোসেশনে যোগ দেয়নি। তবে তাদের প্রতিনিধি রাখা হয়েছে ড্র অনুষ্ঠানে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত