জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় শোভাযাত্রা

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৩ এএম

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি করপোরেশনের আয়োজনে (কেসিসি) গতকাল বুধবার সকালে এ শোভাযাত্রা হয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় নগরীর শিববাড়ী মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার। শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ফিরোজ সরকার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্র-জনতা আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ।

এ সময় আরও বক্তব্য দেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, আন্দোলনে শহীদ শাকিব রায়হানের বাবা শেখ মো. আব্দুল আজিজ। শোভাযাত্রাটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত