কাপাসিয়ায় বিলে বেড়াতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০২:৩৯ এএম

আষাঢ়-শ্রাবণ এলেই লাল লাল শাপলা ফুলে দারুণ শোভা পায় কাপাসিয়ায় পুরো বিল জুড়েই। এ সময় নানা বয়সী দর্শনার্থীদের পদাচারণায় মুখর থাকে। ছোট ছোট ডিঙি নৌকায় ঘুরে বেড়ায় বিলের পানিতে। সবাই শাপলা তুলে বাড়িতে নিয়ে যায়। এটি কাপাসিয়ার বিখ্যাত পাচুয়া লাল শাপলার বিল। সেই লাল শাপলা বিলের পাড়ে এখন শোকের মাতম। শ্রীপুর থেকে পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে বিলের পানিতে ডুবে দুজনের অকাল মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুয়া বাউনপাড়া এলাকায় বন্দে আলী হাজী বাড়ি পাচুয়া বিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। দুজন ডুবে গেছে দেখে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে। তবে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের একজন মাহিন আহাম্মেদ (১৭)। তিনি পাশের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের নুর আলমের ছেলে। অন্যজন একই গ্রামের বায়জীদ আলম (২৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাপাসিয়ার পাচুয়া গ্রামের কয়েকটি বিলে প্রতি বছর হাজার হাজার লাল শাপলা ফুটে। কয়েক বছর ধরে সেখানে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোসা. সামিয়া আক্তার জানান, একজনকে মৃত অবস্থায় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত