অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক ম্যাচ পরই জয়ে ফিরল বাংলাদেশের যুবারা। হারারেতে শুক্রবার স্বাগতিক জিম্বাবুয়েকে ৮৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে বাংলাদেশ ম্যাচ জেতে ৮ উইকেটে, ২০৯ বল হাতে রেখে।
টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে পেসার ইকবাল হোসেন ইমন ৬.৩ ওভার বল করে এক মেডেন দিয়ে ২৭ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। স্বাগতিক দলের ব্যাটারদের মধ্যে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার নাথানিয়েল হাবানগানা। মাত্র ২২.৩ ওভারে অলআউট হয় জিম্বাবুয়ে।
সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এদিন জাওয়াদ আবরারের বদলে ইনিংস উদ্বোধনে নেমে অধিনায়ক তামিম ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। কালাম সিদ্দিকি ১৬ বলে ২০ রান করেন। ২ চার ও ১ ছয়ে ২৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন রিজন হোসেন। লম্বা বিরতির পরে আগামী বুধবার ফের প্রোটিয়া যুবাদের মুখোমুখি হবেন তামিমরা।
