নাশকতাচেষ্টার অভিযোগ

আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংগঠিতভাবে উসকানিমূলক তৎপরতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন। গোপনে বৈঠক করে তারা কিছু এলাকায় দখল, প্রভাব বিস্তার ও সংঘাত সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের পর রাজধানীর ওয়ারী, বংশাল, লালবাগ, সেগুনবাগিচা, মাতুয়াইল, পান্থপথ, ভাটারা ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত