শাহবাগে স্থাপিত হলো জুলাই স্মৃতিস্তম্ভ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম

ঢাকার শাহবাগে ‘প্রজন্ম চত্বর’ ভেঙে ফেলার পর স্বল্প সময়ের মধ্যেই সেখানে স্থাপন করা হয়েছে নতুন স্মৃতিস্তম্ভ ‘৩৬ জুলাই’। 

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত সরকারবিরোধী বিদ্রোহের স্মরণে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে।

গতকাল সোমবার (৪ আগস্ট) শ্রমিকদের ধাতব কাঠামো বসাতে দেখা যায়। 

গত মাসে ‘প্রজন্ম চত্বর’ ভেঙে ফেলা হয়, যার জায়গায় এখন দাঁড়িয়েছে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভ। 

এটি নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত