বিশ্বাসঘাতকদের সাথে রাখবেন না: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেছেন বিশ্বাসঘাতকদের সাথে রাখবেন না। কারণে তারা সুযোগ পেলেই দেশকে ধংস করবে। এখনো বিএনপি ও দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে।

তিনি মঙ্গলবার দুপুরে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাটুরিা উপজেলা বিএনপি আয়োজীত আনন্দ র‌্যালি শেষে সাটুরিয়া পল্লিসেবা বাস ষ্টান্ডে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আফরোজা খান রিতা নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না যাতে দলের সুনাম নষ্ট হয়। আর সামনে নির্বাচন। এসময় দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। সবাইকে নিয়ে ঐক্য থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। মা-বোনরাসহ সবাইকে বলছি। আপনারা ধানের শীষে ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে যান।

এসময় তিনি আরও বলেন, মানিকগঞ্জ জেলায় নতুন অনেক ভোটার আছে। তারা ১৭ বছরে কোন ভোট দিতে পারেন নাই। আমি সবাইকে বলছি দেশে সুশাসনের জন্য ধানের শীষে ভোট দিবেন। জাতীয় নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোট দেখে নেতা মূল্যায়ন করা হবে।

রিতা আরো বলেন, আমরা এখনও ক্ষমতায় নাই। তবুও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের জুলাই-আগষ্টে শহীদদের পরিবারের পাশে আছে বিএনপি। বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে প্রত্যেক শহীদ পরিবারে গিয়ে সহায়তা করেছি। তারেক রহমান ১৮ কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কাজেই আপনারা বিভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য কাজ করুন।

এর আগে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংঘঠনের নের্তৃবৃন্দ ৯টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রে হন। পরে মাঠ থেকে শুরু করে আনন্দ র‌্যলিটি সাটুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া পল্লি সেবা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত